1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গফরগাঁওয়ে গাছে বেঁধে যুবককে হত্যা, দেহ থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার নলছিটিতে সুগন্ধা সেতুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, ধামরাইয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রায় বরিশালে মহান মে দিবস পালিত ১৯,৩০০ টাকার জন্য কবর খুঁড়ে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি

ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে আগুন

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 ধামরাই প্রতিনিধি ঃ

ঢাকার ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নামে এক ওষুধ ফ্যাক্টরিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রবিবার (১৯ অক্টোবর)  সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই ফায়ার স্টেশন অফিসার মোঃ সোহেল রানা।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ০৯ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানা যায়,এ সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করা হয় ।

এ ঘটনায় কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আগুনে আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ধামরাই ফায়ার স্টেশন অফিসার মোঃ সোহেল রানা বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই,আমাদের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে, ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট