1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গফরগাঁওয়ে গাছে বেঁধে যুবককে হত্যা, দেহ থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার নলছিটিতে সুগন্ধা সেতুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, ধামরাইয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রায় বরিশালে মহান মে দিবস পালিত ১৯,৩০০ টাকার জন্য কবর খুঁড়ে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি

ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর খেলার মাঠে ঢাকা জেলা যুবদলের সাবেক অর্থবিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জালাল উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্তারুজ্জামান লিটন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সূতিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল, ধামরাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. লোকমান দেওয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মকুট এবং ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী  ইবাদুল হক জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও জাতীয় উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট