1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গফরগাঁওয়ে গাছে বেঁধে যুবককে হত্যা, দেহ থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার নলছিটিতে সুগন্ধা সেতুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, ধামরাইয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রায় বরিশালে মহান মে দিবস পালিত ১৯,৩০০ টাকার জন্য কবর খুঁড়ে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ,

গফরগাঁওয়ে গাছে বেঁধে যুবককে হত্যা, দেহ থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর দুর্বৃত্তরা তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে পায়ের কাছে ফেলে রেখে যায়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি প্যান্ট পরিহিত অবস্থায় ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও থেকে ধরে এনে নির্জন স্থানে গাছের সঙ্গে হাত বেঁধে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলটি অত্যন্ত প্রত্যন্ত এলাকা। ধারণা করা হচ্ছে, লোকটিকে বাইরে থেকে এনে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে। পরিচয় শনাক্তের পর হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট