1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রায় বরিশালে মহান মে দিবস পালিত ১৯,৩০০ টাকার জন্য কবর খুঁড়ে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ

ধামরাইয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শওকত হোসেন সৈকত ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে(ডিবি-উত্তর অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা (৪৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

আজ রোববার দুপুরে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে শনিবার রাত ৯টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার নাজমা ধামরাই উপজেলার কালামপুর এলাকার বাটুলিয়া গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় নাজমার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নাজমার বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট