1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গফরগাঁওয়ে গাছে বেঁধে যুবককে হত্যা, দেহ থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার নলছিটিতে সুগন্ধা সেতুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, ধামরাইয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রায় বরিশালে মহান মে দিবস পালিত ১৯,৩০০ টাকার জন্য কবর খুঁড়ে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি

বরেন্দ্র রাজশাহী টেক্সটাইলে কর্মসংস্থান হবে ১২ হাজার লোকে,

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

রাজশাহী৷ প্রতিনিধি:

বরেন্দ্র রাজশাহী টেক্সটাইলে কর্মসংস্থান হবে ১২ হাজার স্থানীয়দের,বল্লেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

শনিবার (২ আগষ্ট) বিকেলে নওদাপাড়ায় অবস্থিত টেক্সটাইল মিলটি পরিদর্শনে এসে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, উত্তরবঙ্গে এমনিতেই কলকারখানা কম। তবে এখানে প্রচুর কর্মক্ষম জনবল রয়েছে। এই অঞ্চলে যদি এধরণের প্রতিষ্ঠান হয় তাহলে এলাকার যেমন সুষম বিকাশ হবে, তেমনি স্থানীয় মানুষের কর্মপরিধি বাড়বে। সেই সাথে এই প্রতিষ্ঠানে উৎপাদিত লাগেজ ব্যাগ, জুতা সহ পণ্যগুলো বিদেশে রপ্তানি হবে।

উপদেষ্টা আরও বলেন, পাবলিক প্রাইভেট পাটনারশিপের আওতায় রাজশাহী টেক্সটাইল মিলটি লিজ দেয়া হয়েছে প্রাণ আরএফএলের মালিকানাধিক প্রতিষ্ঠান বরেন্দ্র রাজশাহী টেক্সটাইলকে। প্রতিষ্ঠানটি স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে, কাজেই এই প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আপনাদের।

অনুষ্ঠানে প্রাণ আরএফএলের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী জানান, টেক্সটাইল মিলটি চালুর ৬ মাসের মাথায় ২ হাজার স্থানীয়দের কর্মস্থান হয়েছে। যাদের অধিঅংশই নারী কর্মী। সকলের সহযোগিতা পেলে প্রাণ আরএফএল পণ্য বিদেশে রপ্তানি করে দেশের সুনাম আন্তর্জাতিক পরিমণ্ডলে বিকাশ ঘটবে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট