ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর খেলার মাঠে ঢাকা জেলা যুবদলের সাবেক অর্থবিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জালাল উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্তারুজ্জামান লিটন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সূতিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল, ধামরাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. লোকমান দেওয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মকুট এবং ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইবাদুল হক জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও জাতীয় উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।