1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, দুই ভাগে বিভক্ত বিএনপি নেতাকর্মীরা

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এর আগে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের বড় ছেলে ইফতেখারুল আলম রিপন।
রোববার বিকেলে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী প্রার্থীদের পক্ষে আগত প্রতিনিধিদের হাতে পৃথক পৃথক মনোনয়ন ফরম তুলে দেন।
বিএনপি নেতাকর্মীরা জানান, দলীয় প্রার্থীর বিপরীতে জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের বড় ছেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করায় নির্বাচনি এলাকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এতে স্থানীয় পর্যায়ে দলীয় ঐক্য নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট