1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

ধামরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

শওকত হোসেন সৈকত, ধামরাই প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে একদিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চয়নিকা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে রোগ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড টেস্টসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এ সময় আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মোর্শেদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক সাহানাল হক, জেনারেল ম্যানেজার আলামিন সরকার, সহকারী ম্যানেজার সালাউদ্দিনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট