1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

ভোলা-বরিশাল সেতু ও গ্যাস সংযোগের আশ্বাস না পাওয়ায় উত্তেজিত স্থানীয়রা,তোপের মুখে ৩ উপদেষ্টা 

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি ঃ

ভোলায় তোপের মুখে পড়েছেন ৩ উপদেস্টা।
আজ শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলা জেলার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় তোপের মুখে পড়েন তারা। উপদেষ্টারা হলেন, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মতবিনিময় সভায় গৃহস্থালীর কাজে গ্যাস সংযোগ দেয়া হবে না এবং শিঘ্রহী ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে না বলে বক্তব্য রাখলে সভায় উপস্থিত ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা নানা স্লোগানে বিভিন্ন দাবি-দাওয়া করতে থাকেন। পরে উপদেষ্টারা জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করার সময় তাদের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভকারীরা। এসময় বিক্ষোভকারীরা ভূয়া ভূয়া স্লোগান দিতে থাকে।
পরে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর ও পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সরে গেলে উপদেষ্টারা সভাস্থল ত্যাগ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট