1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

নওগাঁয় প্রতিমা বিসর্জনে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ-

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পর তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (০২অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রনজিত হাওলাদারের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়- প্রতিমা বিসর্জনের উৎসবের অংশ হিসাবে প্রতিবারের মতো এবারও প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব সহ অনেকে নৌকা নিয়ে আত্রাই নদীতে আনন্দ করছিলো। তাদের নৌকাটি একসময় মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছলে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর ফায়ার ফাইটার আরিফুর রহমান জানান, নিখোঁজ ঐ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চলছে। আমরা আশা করছি, দ্রুতই তার সন্ধান মিলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট