1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দ্বিতীয় দিনের বাস ধর্মঘটে অচল নাটোর সহ ৩ জেলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধিঃ
রাজশাহী বিভাগের তিন জেলায় দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের পরিবহন ধর্মঘট চলছে। ফলে চাঁপাইনবাগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটগামী বাস চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় এই তিন জেলার শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে পরিবহন মালিদের বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত আসবে বলে জানান শ্রমিকরা।
নাটোর শহরের হরিশপুর কেন্দ্রীয় বাসট্যান্ডে যাত্রীবাহী বাসগুলো পার্কিং থাকলে চালকরা কাউন্টারের সামনে আড্ডা দেন। বাসগুলো ছেড়ে না যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। সরাসরি বাস না পেয়ে ভেঙে ভেঙে যেতে তাদের সময় ও খরচ বেশি হয়।
ঢাকার যাত্রী নাহিদা জানান, আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) তার পরীক্ষা রয়েছে। বাস না পেয়ে তাকে এখন ভেঙে ভেঙে যেতে হবে। এতে তার খরচ ও সময় বেশি লাগবে।
যাত্রী সাহেদ বলেন, দুর্ভোগ কমাতে এটি দ্রুত সমাধান করার আহ্বান জানান তিনি।
পরিবহন শ্রমিকরা জানান, যে বেতন দেয়া হয়, সেটি দিয়ে সংসার চলে না। তাই বাধ্য হয়ে ধর্মঘট করছেন।
হানিফ পরিবহনের চালক সামাদ বলেন, ‘কর্মের আয়ে যদি সংসার না চলে তাহলে কি করার আছে। ১০ বছর ধরে একই বেতনে পাচ্ছেন তারা। অথচ ১০ বছরে খরচ অনেক বৃদ্ধি পেয়েছে।’
চালক রাশেদ বলেন, ‘তিন জেলার শ্রমিক নেতৃবৃন্দ আজ মঙ্গলবার ঢাকায় গিয়েছেন। বিকেলে পরিবহন মালিকদের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত হবে।’
একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী চলাচল করলে চালককে এক হাজার ৩০০ টাকা, সুপারভাইজারকে ৫৭০ টাকা ও চালকের সহকারীকে ৫২০ টাকা দেন পরিবহন মালিকরা। দীর্ঘদিন ধরে পরিবহন মালিকদের কাছে বেতন বৃদ্ধির দাবি করে প্রতিকার পাননি পরিবহন শ্রমিকরা। চালকের বেতন দুই হাজার টাকা এবং সুপার ভাইজার ও চালকের সহকারীর বেতন ৫০০ টাকা বৃদ্ধির দাবিতে সোমবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট