1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

ধামরাইয়ে সন্ধ্যায় স্বামী-স্ত্রীর ঝগড়া, অতপর শয়নকক্ষে স্বামীর রহস্য জনক মরদেহ,

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের ছোট ভাকুলিয়া গ্রামে  সোহেল রানা (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

পরে খবর পেয়ে  মরদেহটি কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে ছোট ভাকুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল রানার নিজ বাড়ীতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে সোহেল তার স্ত্রীর সাথে ঝগড়া করে পাশের দোকানে ক্যারাম বোর্ড খেলতে যায়।

ক্যারাম খেলা শেষে বাড়ি ফিরে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পরে সোহেল, পরক্ষণে সোহেলের স্ত্রী তার শশুরকে বলেন সোহেল মারা গেছেন।

সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, স্বামী স্ত্রী দু’জনেই পুর্বে থেকেই চুরি ডাকাতি সহ বিভিন্ন মামলার আসামি। তারা এক সময় একসাথে জেলহাজতে ছিলেন, সেই সুবাদে তাদের জেল থেকে পরিচয় হয় অতপর জেল থেকে বের হয়ে তারা বিয়ে করে সংসার করছিলেন, তাদের সংসারে দুইটি পুত্র সন্তান রয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, আমাদের কাছে তথ্যানুযায়ী সোহেল রানা আত্মহত্যা করেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা পাঠানো হয়েছে। তাকে মেরে যদি ঝুলানো হয় ময়নাতদন্তে এমন রিপোর্ট এলে পরবর্তীতে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট