1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত-১, আহত অনেক।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি ঃ
নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যপক সংঘর্ষে একজন শ্রমিক নিহত এবং অনেক আহত হয়েছেন।
জানা গেছে, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গত তিন দিন ধরে আন্দোলন করে আসছেন উত্তরা ইপিজেডের এভারগ্রীণ নামের একটি পরচুলা তৈরীর কারখানার শ্রমিকরা। শ্রমিকদের আন্দোলন ঠেকাতে গতকাল এভারগ্রীণ কর্তৃপক্ষ অনির্দৃষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
আজ সকালে এভারগ্রীণ কারখানার শ্রমিকরা ইপিজেডের মূল ফটকে অবস্থান নিয়ে অন্যান্য কারখানার শ্রমিকদের ইপিজেডে ঢুকতে বাঁধা দেন।

এসময় নীলফামারী-সৈয়দপুর সড়কের দুই দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পরে সেখানে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সাথে ব্যপক সংঘর্ষ বাঁধে। এ সময় হাবিব (২১) নামের একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান, আরও কয়েকজন শ্রমিক গুরুত্বর আহত হন। আহতরা নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছেন।
নিহত হাবিব সদর উপজেলার কাজীরহাট এলাকার দুলাল হোসেনের ছেলে। তিনি ইকু প্লাস্টিক ফ্যাক্টরীর শ্রমিক বলে জানা গেছে।

এ ঘটনায় শ্রমীকরা ক্ষিপ্ত হয়ে সংবাদ কর্মী  দেখলেই  আক্রমন করছেন, ক্যামেরা-মোবাইল বের করলেই ভাঙ্গচুর করছেন বলে অভিযোগ উঠেছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট