1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন,

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

ধামরাই  প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির ঘটনার বিচার করায় প্রতিশোধ হিসেবে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তির বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নের হাজিপুর পশ্চিম পাড়া এলাকায়। আহতরা হলেন— আল আমিন (৩০), সোহরাব (৩৫) ও কায়কোবাদ (২৮)। তাদের মধ্যে কায়কোবাদ ও সোহরাবের অবস্থা আশঙ্কাজনক।

ভুক্তভোগী কায়কোবাদের মা আকলিমা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় ৮ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন— ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তি, তার ছেলে পাচু মিয়াসহ মোট আটজন।

অভিযোগে বলা হয়, ইউপি সদস্যের ছেলে পাচু মিয়া আকলিমা আক্তারের বাড়ি থেকে হাঁস চুরি করে বিক্রি করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই বিচার মেনে নিতে না পেরে সোমবার রাত সাড়ে আটটার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে আকলিমা আক্তারের বাড়িতে হামলা চালায়।

খবর পেয়ে বাড়ির দিকে যাওয়ার পথে কায়কোবাদ, তার মামা আল আমিন ও চাচা সোহরাবকে বাড়ির পাশের নির্জন রাস্তায় অবরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এ সময় কায়কোবাদের সঙ্গে থাকা প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

আহতদের প্রথমে ইসলামপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কায়কোবাদ ও সোহরাবকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, অভিযুক্ত ইউপি সদস্যের ছেলে চুরিসহ নানা অপরাধে জড়িত থাকলেও প্রভাবশালী হওয়ায় এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, “ঘটনার বিষয়ে উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট