1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

নওগাঁয় উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি ঃ

নওগাঁ জেলা বিএনপি আয়োজিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে,এ সময় দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর ছিল উৎসবমুখর।

আজ পহেলা সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতা-কর্মীরা ফুল ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নিয়ে র‌্যালিটি শেষ হয় জেলা বিএনপি কার্যালয়ের সামনে।

সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের শত শত কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “বিএনপি দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় বরাবরই বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। ৪৭ বছরের এই দীর্ঘ পথচলায় আমরা বহু বাধা-বিপত্তি অতিক্রম করেছি। আগামীতেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার রক্ষায় রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে দিবসটির শুরুতেই রাত ১২টা ১ মিনিটে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কেকটি ছিল প্রতীকীভাবে ৪৭ পাউন্ড ওজনের, যা দলের ৪৭ বছরের পথচলাকে তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট