1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

আগামী সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ

আগামী বছর ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (১১ অগাস্ট ) সোমবার দুপুরে

ঢাকা-৩ সংসদীয় আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ৩ নং ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন, তিনি আর ও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশি হাজার সেনাবাহিনীর সদস্য সার্বক্ষণিক ভোট কেন্দ্র মনিটরিং করবে। আগের নির্বাচন গুলোতে শুধু আনসার সদস্য রা ভোট কেন্দ্র অবস্থান করতো। আগামী নির্বাচনে আনসারের পাশাপাশি পুলিশ সদস্য রা ও ভোট কেন্দ্রে অবস্থান করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে চাঁদাবাজ, দখলবাজদের ঠাই নাই। যারা চাঁদাবাজি বা দখলবাজি করবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে উপদেষ্টা বলেন,

সবসময় সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন না৷ গাজীপুরের ঘটনায় জড়িতদের বেশিরভাগকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।এর আগে তিনি কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন, এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিনাত ফৌজিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার ভূমি, আব্দুল্লাহ আল মামুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট