1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

গাজীপুরে সাংবাদিক হত্যার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ধামরাই প্রেসক্লাব।

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ধামরাই  প্রতিনিধি:

ঢাকা ধামরাই প্রেসক্লাব আয়োজনে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার আমামীদের ফাঁসির দাবিতে ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা তাদের পেশাগত কাজ রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন ।

রবিবার বিকাল ৪ টা সময় পৌর শহরের থানা বাসস্ট্যান্ডে ধামরাই প্রেসক্লাবের সামনে ঘন্টাবেপি এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ধামরাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল কাদের, সাবেক সভাপতি কালের কন্ঠের সাংবাদিক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সৈকত,সমকাল সাংবাদিক মোকলেছুর রহমান, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আজহারুল ইসলাম রাজু, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি বাবুল হোসেন, ইনকিলাব পত্রিকা প্রতিনিধি আনিসুর রহমান স্বপন,ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান সহ সকল সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ রোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। গাজীপুরসহ দেশব্যাপী সাংবাদিকদের হত্যা ও নির্যাতনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা আইন করে তাদের সুরক্ষা দেওয়ার জন্য ‘সাংবাদিক  হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচারের দাবি জানান।

এ ছাড়াও মানববন্ধনে ধামরাই উপজেলার বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট