1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মির্জাপুরে ৩৬ শে জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতন উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ।

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

মির্জাপুর প্রতিনিধি ঃ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ৩৬ শে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ বিএনপি ও যুবদল।

মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মির্জাপুর সরকারি এস কে পাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ প্রমুখ। সমাবেশ ও বিজয় মিছিল উপলেক্ষে সকাল থেকে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজার হাজার নেতাকর্মী এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হতে থাকে। এক পর্যায়ে বিদ্যালয় মাঠ পরিপূর্ণ হয়ে উঠে। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের মধ্যে অনেকে নানা সাজে সেজে বিজয় উল্লাস প্রকাশ করে। এদের মধ্যে বিএনপির দুই কর্মী নতুন বড়-কনের সেজে মিছিলে অংশ নেয়। এছাড়া বিএনপির প্রতীক ধানের শীষ শরীরে জরিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়। দুপুর বারোটার দিকে এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিজয় মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট