1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

প্রবাসের স্বপ্ন ছেড়ে মাটিতেই সাফল্য: কেরানীগঞ্জে কুল বরই চাষে ভাগ্য বদল মুকবুল হোসেনের,

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বটতলী গ্রামে কুল বরই চাষ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক মুকবুল হোসেন। মাঝারি আকারের আপেলের মতো দেখতে এই কুল বরই খেতে অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু হওয়ায় স্থানীয় বাজারে এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মাটির খুব কাছ থেকেই কুল গাছের ডালপালা চারদিকে ছড়িয়ে আছে এবং গাছে থোকায় থোকায় কুল ধরেছে, যা দেখলেই চোখ জুড়িয়ে যায়।
মুকবুল হোসেন জানান, এলাকার বেশিরভাগ মানুষ প্রবাসে থাকলেও তারও একসময় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল। চার বছর ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করেও সফল না হয়ে ইউটিউবে ভিডিও দেখে কুল বরই চাষে আগ্রহী হন।
তিনি বলেন, “প্রথমে এক বিঘা জমিতে কুল চাষ শুরু করি। ভালো ফলন ও লাভ হওয়ায় এবার চার বিঘা জমিতে চাষ করছি। আশা করছি, এবছর প্রায় তিন লাখ টাকা লাভ হবে।”
তিনি আরও জানান, তার বাগানে দুই জাতের কুল চাষ করা হয়েছে। এর মধ্যে আপেল কুল লালচে রঙের, ছোট আপেলের চেয়ে সামান্য ছোট এবং খুবই মিষ্টি। অন্যটি বল সুন্দরী জাতের কুল, যা অতিরিক্ত মিষ্টি হওয়ায় ক্রেতাদের কাছে বেশি জনপ্রিয়।
কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন বলেন, “বটতলী গ্রামে কুল বরই চাষ করে মুকবুল হোসেন এলাকায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। বিশেষ করে বল সুন্দরী কুলের ফলন দেখে সবাই মুগ্ধ।”
তিনি আরও বলেন, “বেকার ও শিক্ষিত যুবকরা যদি এ ধরনের লাভজনক কৃষিতে এগিয়ে আসে, তাহলে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে আর্থিক স্বচ্ছলতাও বাড়বে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট