1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

পাখি শিকারের তথ্য দিলেই শীতবস্ত্র উপহার:- চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় ব্যতিক্রম উদ্যোগ

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি:
পাখি ও বন্যপ্রাণী শিকারের তথ্য দিলে উপহার হিসেবে একটি করে শীতবস্ত্র দেওয়া হচ্ছে। শস্য ও মৎস্যভাণ্ডার খ্যাত চলনবিলের জীববৈচিত্র্য ও পাখি রক্ষায় এই ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।
রোববার ভোরে সিংড়া উপজেলার চলনবিল এলাকায় ডুবন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি শুরু করা হয়। একই সঙ্গে বিলের জীববৈচিত্র্য রক্ষায় লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সংগঠনটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিলপাড়ের সাধারণ মানুষ।
সংগঠন সূত্র জানায়, শীত মৌসুম এলেই চলনবিলে পাখি শিকারিদের তৎপরতা বেড়ে যায়। এ অবস্থায় দীর্ঘদিন ধরে পাখি রক্ষায় কাজ করে আসছে সংগঠনটি। প্রতি বছরের মতো এবারও পাখি শিকারের তথ্যদাতাদের উৎসাহিত করতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে ইন্দ্রাসন বিলে পাখি শিকারের তথ্য দেওয়ায় আব্দুল করিম ও শাকিব শেখকে দুটি শীতবস্ত্র উপহার দেওয়া হয়। এছাড়া পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন সময়ে ভূমিকা রাখায় আরও সাতজনকে একটি করে শীতবস্ত্র দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, শীতে আগত অতিথি পাখির নিরাপত্তা নিশ্চিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি বিলপাড়ের মানুষকে সম্পৃক্ত করে সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট