1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

ধামরাইয়ে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

শওকত হোসেন সৈকত, ধামরাই প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে প্রায় পাঁচ শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার নান্নার ইউনিয়নের আশাবোন মডেল স্কুল মাঠে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আহমেদ কবি।
এ সময় শামিম আহমেদ কবি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি আপসহীন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় গরিব-দুঃখী মানুষের কথা চিন্তা করেছেন। আমরা তাঁর আশু রোগমুক্তি কামনা করছি এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখব।”
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্নার ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সালাম। এ সময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ফারুক হোসেন, নান্নার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, বিএনপি নেতা আব্দুর রশিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট