1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

নওগাঁয় ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ৩

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় ট্রাকের চাপায় মোতালেব (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কাঁঠালতলী–রানীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব রানীনগর উপজেলার খট্রেশ্বর গ্রামের মৃত বরকতের ছেলে।

আহতরা হলেন— কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আলম খন্দকারের ছেলে আজগর হোসেন (৩১), নওগাঁ সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার মৃত জামালের স্ত্রী মালেকা বেওয়া (৫০) এবং সদর উপজেলার শিমুলিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুল লতিফের কন্যা জেরিন (২০)।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহর থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রানীনগরের দিকে যাচ্ছিল। পিরোজপুর এলাকায় পৌঁছালে নওগাঁ শহরমুখী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে সড়কের নিচে পড়ে যায় এবং অটোরিকশাটি যাত্রীসহ ট্রাকের নিচে চাপা পড়ে।

ঘটনাস্থলেই ট্রাকের চাপায় অটোরিকশা চালক মোতালেবের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট