1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

ধামরাইয়ে শ্বাসরোধে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই পৌর শহরের  দক্ষিণপাড়া মহল্লায় শ্বাসরোধে মাকে হত্যার অভিযোগে ছেলে মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের নাম জোৎস্না রানী সরকার (৬৫)। তিনি ওই এলাকার বিন্দু সরকারের স্ত্রী।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরশহরের দক্ষিণপাড়া ধামরাই সরকারি কলেজের পশ্চিম পাশে বিন্দু সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জোৎস্না রানীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, নিহত জোৎস্না রানী সরকার ছেলে মানিকের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে প্রায়ই মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন মানিক,চিকিৎসার প্রতিও ছিলেন অবহেলাকারী। ঘটনার দিন কথা কাটাকাটির এক পর্যায়ে মানিক গলা টিপে ও মুখ চেপে ধরে শ্বাসরোধে মাকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। পরে মায়ের পাশে বসে কান্নাকাটি করতে থাকেন তিনি।

পরে প্রতিবেশীরা জোৎস্না রানী সরকারকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মেয়ে লক্ষ্মী রানী মজুমদার বাদী হয়ে ভাই মানিকের বিরুদ্ধে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–১৫)।

এ বিষয়ে মানিকের স্ত্রী শেফালী রানী জানান, তাদের পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে, তিনি কর্মসূত্রে ঢুলিভিটা এলাকার একটি গার্মেন্টসে চাকরি করেন এবং সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকেন। ঘটনার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। রাতেই অভিযানে অভিযুক্ত মানিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মায়ের মুখ চেপে ধরার কথা স্বীকার করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট