1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

ধামরাইয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

সৈকত, ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পৌরসভার ৩নং ওয়ার্ডের বাগানবাড়ী এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা-২০ ধামরাই আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাজমুল হাসান অভি

দোয়া মাহফিলে মুসল্লিরা একত্রিত হয়ে দেশনেত্রী, ‘মানবতার মা’ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান অভি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। দেশের মানুষের প্রতি তাঁর অবদান অনন্য। তাঁর বর্তমান শারীরিক অবস্থায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ধামরাইবাসীর পক্ষ থেকে আমরা আল্লাহর দরবারে তাঁর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেছি। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।”

এশার নামাজের পরে ধামরাই থানা জামে মসজিদের ইমাম মুফতি মো. আবুল কালাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রত্যাশা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

মীর আকিব আলীর তত্ত্বাবধানে আয়োজিত এ দোয়া মাহফিলে পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট