1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

রাজশাহীতে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে নিজ বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক ব্যক্তি। এ ঘটনায় বিচারকের স্ত্রী আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল চারটার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম তাওসিফ রহমান সুমন (২০)। তিনি রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। আহত হয়েছেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার

ঘটনার পরপরই স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাওসিফ ও তার মাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, “একজন নিহত হয়েছেন। নিহতের মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, “ঘাতককে আটক করা হয়েছে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট