1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

ধামরাইয়ে র‍্যাবের অভিযানে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে র‌্যাবের অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় নজরুল ইসলামের বাড়িতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৪।

গ্রেফতার কেতাবুল ইসলাম ওই বাড়ির ভাড়াটিয়া ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেতাবুলকে নজরদারিতে রেখে সকালে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা।

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার করা হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট