1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

আমরা চাই সমাজে এমন এক প্রজন্ম গড়ে উঠুক, যারা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক: শিবির সভাপতি জাহিদুল ইসলাম,

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি ঃ

আমরা চাই সমাজে এমন এক প্রজন্ম গড়ে উঠুক, যারা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। এমন শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ গড়ার নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ আয়োজিত মিলনায়তনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত জুলাই ও আগস্ট থেকে ছাত্রশিবির শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা চাই ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটিয়ে এমন এক নতুন ধারার ছাত্ররাজনীতি গড়ে তুলতে, যেখানে থাকবে শিক্ষার্থীর কল্যাণ, অধিকার আদায় ও নেতৃত্ব তৈরির কর্মসূচি।

জাহিদুল ইসলাম আরো জানান, এই ইতিবাচক রাজনীতির ধারাবাহিকতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ছাত্রশিবিরের প্রতি আস্থা রেখেছে। সংগঠনটিও সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করছে।

তিনি নবীন শিক্ষার্থীদের ছাত্রশিবিরে যোগদানের আহ্বান জানিয়ে তাদের হাতে গাইডলাইন লিফলেট ও পবিত্র আল-কোরআন শরীফ তুলে দেন।

শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু মেধাবী হলেই হবে না; সততা ও মানবিক গুণাবলিও প্রয়োজন। আবরার ফাহাদ ছিলেন মেধাবী শিক্ষার্থী, কিন্তু যারা তাকে হত্যা করেছে তারাও একই বিদ্যাপীঠের ছাত্র। মেধার পাশাপাশি নৈতিকতা না থাকলে সমাজ ধ্বংস হয়। ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই নৈতিক ও আদর্শবান শিক্ষার্থী গড়ে তোলার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মো. ইমরান বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মাহমুদুল হাসান, কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মোহাম্মদ আবু মুসা, অধ্যাপক ড. কামরুল হাসান, কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট