1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

নওগাঁয় আধুনিক সাইলো: শুরু হয়েছিল স্বপ্ন দিয়ে, থেমেছে নিঃশব্দে।

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি ঃ

২০২২ সালের শেষ দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশেই মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় ১৫ একর জমি অধিগ্রহণ করে শুরু হয় ৪৮ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি আধুনিক সাইলো নির্মাণের কাজ। সরকারি বরাদ্দ ১০ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে মাটি ভরাটেই বরাদ্দ ৫ কোটি ৮৭ লাখ টাকা। সাইলো নির্মাণের দায়িত্ব পায় তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চন্দ্রদ্বীপ কনট্রাকশন, ডন এন্টারপ্রাইজ ও ইথেন এন্টারপ্রাইজ।

মাটি ভরাটের কাজ ৯৫ শতাংশ শেষ হলেও, গত বছরের ৫ আগস্টের পর থেকেই আর কোনো কাজ হয়নি। সরকার পরিবর্তনের পর কার্যত লাপাত্তা ঠিকাদাররা। পড়ে আছে বিশাল জায়গা যেখানে এখন স্থানীয়রা চারণভূমি হিসেবে ব্যবহার করছেন।

“ধান-চালের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে, সঠিক সময়ে সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা থাকা জরুরি। এজন্য সাইলো নির্মাণ দরকার বলে জানান স্থানীয়রা।

সাইলোটি হলে কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ সহজ হবে। এতে বাজারে স্থিতিশীলতা আসবে। দ্রুত নির্মাণের দাবি এই ব্যবসায়ী নেতা ফরহাদ হোসেন চকদার, সাধারণ সম্পাদক, জেলা চালকল মালিক সমিতি, নওগাঁ।

প্রায় ৯৫ শতাংশ মাটি ভরাট হলেও, অজ্ঞাত কারণে কাজ থেমে আছে জেলায় গুদামের সংখ্যা ও ধারণক্ষমতা পর্যাপ্ত। সাইলো নির্মানের জন্য উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা মোঃ ফরহাদ খন্দকার, জেলা খাদ্য নিয়ন্ত্রক, নওগাঁ।

তথ্য বলছে নওগাঁয় বর্তমানে সরকারি খাদ্য গুদামের সংখ্যা ২০টি, মোট ধারণ ক্ষমতা ৫৮ হাজার ৪৭৫ টন। দ্রুত সাইলোটি নিমার্ণ করার দাবি কৃষক,ব্যবসায়ী ও সচতেন মহলের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট