1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

মানিকগঞ্জে ভাড়া বাড়ির ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার;পরিচয় শনাক্ত হয়নি এখনো

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ সদর উপজেলায় একটি ভাড়া বাড়ির ঘর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ৩০ ডিসেম্বর ২০২৪ ইং, সোমবার সকাল প্রায় ৭টার দিকে কামারদিয়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন সকালে মানিকগঞ্জ সদর থানার জরুরি ডিউটিতে থাকা এসআই (নিঃ) মোঃ আশরাফুর রহমান খবর পান যে, কামারদিয়া এলাকার জনৈক আশরাফুল মান্নান নামের ব্যক্তির ভাড়া দেওয়া একটি দোচালা টিনের ঘরের দক্ষিণ পাশের একটি কক্ষের বাইরে তালা লাগানো এবং ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে।

খবর পেয়ে এসআই আশরাফুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মালিকের সহায়তায় তালাটি ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি ঘরের মেঝেতে আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা ও মাঝারি গড়নের এক ব্যক্তির পচা লাশ দেখতে পান।

লাশের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর এসআই আশরাফুর রহমান বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা, মানিকগঞ্জ-এর তদন্তাধীন রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ব্যক্তিটিকে হত্যা করে ঘরে ফেলে রেখে বাইরে থেকে তালা দেওয়া হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, ঘরটি বেশ কয়েকদিন ধরে বন্ধ থাকায় এলাকার লোকজনের সন্দেহ হয় এবং দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বিষয়টি প্রকাশ পায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন ও নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট