1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পোশাক শ্রমিক নিহত,

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি ঃ

ঢাকার ধামরাইয়ে অফিসে যাওয়ার পথে অজ্ঞাত ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান শুভ (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

সোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে সাত টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে জয়পুরা এলাকায় মম ফ্যাশন গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ হাসান শুভ উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামের মিজানুর রহমানের ছেলে সে ধামরাই পৌর শহরের ঢুলিভিটা এলাকার স্নোটেক্স গার্মেন্টসে চাকরি কারতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাহিদ হাসান শুভ মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। মোটরসাইকেল জয়পুরা মম ফ্যাশনের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

সাভার হাইওয়ে থানার ওসি ছালেহ্ আহম্মেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট