1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

ধামরাইয়ে সাদ হত্যা মামলায় মোহাদ্দেস হোসেন সহ ৫ জন গ্রেফতার,

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 ধামরাই প্রতিনিধি ঃ

ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার ৬নং আসামী ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন, ধামরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান, ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদ সদস্য  সানাউল হক সুজন সহ ৫ জন’কে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (৭ই অক্টোবর ) বিষয়টি নিশ্চিত করেন আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অপস ঢাকা উত্তর।

এর আগে সোমবার দিনগত রাত ১২টা সময় আশুলিয়া থানার নবীনগর থেকে সেনাবাহিনীর সহযোগীতায় ধামরাই থানার পুলিশ তাদের কে গ্রেপ্তার করে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার ৬ নং এজাহার নামীয় আসামি মোহাদ্দেস হোসেন সহ এরা সবাই ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগীতায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার সকালে তাদের ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট