1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

নেত্রকোণায় হেফাজত ইসলামের কাউন্সিলে হাতাহাতি, কাউন্সিল স্থগিত,

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

নেত্রকোণা প্রতিনিধি :

হেফাজত ইসলাম বাংলাদেশ নেত্রকোণা জেলা শাখার কাউন্সিলে হট্টোগোল ও হাতাহাতির কারণে কাউন্সিল স্থগিত ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।

আজ শনিবার বিকেলে নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক হল মিলনায়তনে পূর্ব নির্ধারিত নেত্রকোণা জেলা কাউন্সিল এর তারিখ নির্ধাণ করা হয়।

পরে দুপুর দুইটা থেকে জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতা-কর্মী ছাড়াও নেত্রকোণার বিশিষ্ট আলেমেদ্বীনরা বক্তব্য রাখেন সেখানে।

বক্তব্য শেষে জেলা কাউন্সিলের প্রস্তুতির সময় হাত তুলে সর্মথন প্রক্রিয়ায় কমিটি গঠনের সিদ্ধান্ত হলে, শুরু হয় মঞ্চের উপরে এবং নিচে হট্টোগোল ও হাতাহাতি।

এ সময় কোনো পক্ষকে সামাল দিতে না পেরে নেত্রকোণা জেলা কাউন্সিল স্থগিত করে কেন্দ্রীয় কমিটির নেতারা।

কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা আতা উল্লাহ্ আমীন সহ অন্যরা।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল-হাবিব।

সংগঠনটির সূত্রে জানা যায়, কাউন্সিলের হট্টোগোলের কথা শুনে প্রধান অতিথি সেখানে উপস্থিত হননি।

কাউন্সিলে নেত্রকোণা জেলার দশ উপজেলার বিভিন্ন ইউনিটের কমিটির সভাপতি সম্পাদক ছাড়াও সাধারণ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট