1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

নাটোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
  • নাটোর প্রতিনিধিঃ
    নাটোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিজাম উদ্দিন নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সাড়ে ১০ টার দিকে নাটোর শহরের নিচাবাজার এলাকায় মাছ বাজারে নিজ দোকানে এই দুর্ঘটনা ঘটে। মৃত নিজাম উদ্দিন নাটোর সদর উপজেলার বেজপাড়া আমহাটি এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।
    মাছ বাজারের মাছ ব্যাবসায়ীরা জানান, প্রতিদিনের মতো আজও তার নিজের দোকানে মাছ বিক্রি করছিলেন নাজিম উদ্দিন। মাছ বিক্রির এক পর্যায়ে দোকানে আলোর স্বল্পতার কারণে বৈদ্যুতিক লাইন টেনে লাইট জ্বালানোর কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নিজাম উদ্দিন।
  • নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহটি তাদের স্বজনরা বাড়ীতে নিয়ে যায়।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট