1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

বিএনপি ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে না:.. মাহমুদ হাসান খান বাবু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ

বিএনপি ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর পৌর পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
বাবু খান বলেন, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। যে বক্তব্য তারেক রহমান দিয়েছেন, সেটাই আপনাদের কাছে পৌঁছাতে এসেছি। তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশ আমাদের সবার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটায় পরিচয় আমরা বাংলাদেশের মানুষ।
বিজিএমইএর সভাপতি আরও বলেন, বাংলাদেশের মানুষ, আমরা যে যার অবস্থান থেকে কাজ করব। আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ভুল-ক্রুটি থাকতে পারে, সেটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের দল যেটা বলে, সেটা হচ্ছে, আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করি না। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, যার যার ধর্ম সে পালন করবে। আমরা এটা মনে প্রাণে ধারণ করি। আপনারা যদি বাস্তবে দেখার সুযোগ দেন, জনাব তারেক রহমান প্রমাণ করে দেখাবেন।
জেলা বিএনপির সভাপতি আরও বলেন,ধর্ম নিয়ে মাঝে মাঝে যে এক ধরনের ষড়যন্ত্র তৈরি করা হয়, এবং সংখ্যালঘু, সংখ্যাগুরু নিয়ে বয়ান দেওয়া হয়। এই বয়ান থেকে আমরা সম্পর্ণ দূরে থাকব। আমরা সংখ্যালঘু, সংখ্যাগুরু এসব বয়ানে বিশ্বাসী না। পূজা বিসর্জনের দিন আজ। ধর্মীয় আচার-আচারণ পালন করেন। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সহসভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, খোকা, সরোয়ার হোসেন, সাইদুর, রনন, সুমন, বাদশা, ছাত্রদলের সদস্যসচিব রিমন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট