1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী কামারপাড়া থেকে ৩টি অবৈধ স্বর্ণের বারসহ ১ নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ভারত সীমান্তবর্তী কামারপাড়া গ্রাম থেকে ৩৫৪ গ্রাম ওজনের ৩টি অবৈধ স্বর্ণের বারসহ ১ নারী পাচারকারীকে আটক করেছে।
আটক পাচারকারী আসমা (২৫) জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের ওয়াসিমের স্ত্রী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারই দিক নির্দেশনায় ৬ বিজিবি অধীন বারাদী বিওপির একদল বিজিবি সদস্য সীমান্ত খুঁটি ৮০/১০-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামে এদিন দুপুর সাড় ১২ টায় অবস্থান নেয়। এ সময় পাচারকারী নারী আসমাকে হেঁটে সন্দেহজনকভাবে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সশস্ত্র টহলদল তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে তার ব্যবহৃত ভ্যানেটি ব্যাগে অবৈধ স্বর্ণের বার রয়েছে। তার ব্যাগ তল্লাশী করে ৩৫৪ গ্রাম ওজনের ৩টি অবৈধ স্বর্ণের বার পাওয়া যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট