1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

আমিনুর ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম।

গ্রেফতাররা হলেন সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকার আব্দুল আলীর ছেলে মো. রবিউল হাসান (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. হাবিবুর (২১) এবং একই উপজেলার বায়রা এলাকার ফারুক হোসেনের ছেলে নাঈমুর হোসেন শাওন (২৭)।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর বুধবার রাত ১০টা ১৫ মিনিটে সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকার শাহীন ইটভাটার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে রবিউলের কাছ থেকে ১৫ পিস, হাবিবুরের কাছ থেকে ১০ পিস এবং নাঈমুরের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি মানিকগঞ্জের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট