1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

ধামরাইয়ে পুলিশে নিয়োগের নামে প্রতারণার অভিযোগে, প্রতারক চক্রের সদস্য উজ্জ্বল গ্রেফতার,

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 ধামরাই প্রতিনিধি ঃ

ঢাকার ধামরাইয়ে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের নামে প্রতারণার অভিযোগে মোঃ উজ্জল মিয়া ওরফে জাহিদ (৩৫) নামে এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোঃ জালাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার উজ্জল মিয়া ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল মিয়া স্বীকার করেছেন যে তিনি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির প্রলোভন দেখিয়ে অভিভাবকদের কাছ থেকে জনপ্রতি ৮ লাখ টাকার বিনিময়ে টাকা হাতিয়ে নিতেন। অনেকের চাকরি হলেও  অনেকের হতো না।

তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোঃ জালাল উদ্দিন বলেন,গ্রেপ্তারকৃত উজ্জলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট