1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

শেরপুরে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর “সুবর্ণ জয়ন্তী” পালিত!

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি ঃ

শেরপুরে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতা পাঠ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।

পরে বিকেল সাড়ে ৫ টায় প্রেসক্লাব মিলনায়তনে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও আন্তর্জাতিক আলোচক শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

এ সময় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় গাঙচিলের প্রচার সম্পাদক ও ছড়াকার হারুনুর রশীদ ।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল ও বিশিষ্ট লেখক জ্যোতি পোদ্দার।

চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, আলোকচিত্রী, সাংবাদিক ও পরিবেশবাদী সংগঠক শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মুগনিউর ও রহমান মনি।

আলোচনা সভায় অন্যান্য কবি সাহিত্যিকদের মধ্যে বক্তব্য রাখেন, উপন্যাসিক হাসান শরাফত, এমএইচ মুকুল, খালিদুজ্জামান মুক্তা, প্রভাষক আজাদ সরকার, নুরুল ইসলাম নাযীফ, ওমর ফারুক, রুমেল খান, আলহাজ্ব মোফাজ্জল হোসেন, মাহমুদুল হাসান লিটন, আবুল কালাম আজাদ, সাংবাদিক কাজী মাসুম, জাহিদুল খান সৌরভ, মেহেদি হাসান শামীম, আমিনুল ইসলাম, সুলতান আহমেদ ময়না, মুসাব্বির মুরাদসহ অন্যান্য সুধী মহলের ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে শেরপুরের বিশিষ্ট ছড়াকার নুরুল ইসলাম নাযীফ এর সপ্তম প্রকাশনা কাব্যগ্রন্থ “সাকীয়ে কাউসার” এর মোড়ক উন্মোচন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট