1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ পরিবার নিঃশ্ব,৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয় ক্ষতি।

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি ঃ

নীলফামারীর সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের (পূর্ব উত্তরশশী) তেলিপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ পরিবারের ৩০টি ঘর পুড়ে ছাই।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় শরিফুল ইসলামের বাড়ি থেকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়াহেদুল সরকার।

তিনি আরও বলেন প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে ১২টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় পাশের আরও অন্তত ২০টি পরিবার বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আগুনে আমার চারটি ঘর, ধান, চাল, এমনকি নগদ টাকাও পুড়ে গেছে। এখন আমরা খোলা আকাশের নিচে।”

নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক  সাহিদুল ইসলাম জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। প্রাথমিকভাবে ১২টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।”

স্থানীয় সুএে জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন মানবিক সংকটে পড়েছে এবং স্থানীয় প্রশাসনের জরুরি সহায়তা কামনা করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট