1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

সিঙ্গাইরে বাড়ির সামনে আবর্জনা ফেলে সমাজের পরিবেশ নষ্ট করার অভিযোগ কামরুল হাসানের বিরুদ্ধে,

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধরা ইউনিয়নের গুলাইডাঙ্গা কবরস্থান মোড়ে সুলতান উদ্দিন নামে এক ব্যাক্তির বাড়ীর সামনে ব্যক্তিগত জমিতে জোরপূর্বক দুর্গন্ধ যুক্ত ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলে সমাজের পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে হারুন আলীর ছেলে কামরুল হাসানের বিরুদ্ধে।

 

অভিযোগকারী সুলতান উদ্দিন জানায় দীর্ঘদিন ধরে এই অবৈধ বর্জ্য ফেলার কারণে আমার বাড়ি সহ সমাজের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পচা আবর্জনার দুর্গন্ধের বাতাস ভারী হয়ে উঠেছে, যা আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাপন কঠিন করে তুলছে।

বর্জ্যের স্তূপ থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে, এবং এ কারণে ব্যাপক মশা ও মাছির উপদ্রব শুরু হয়েছে, পানিবাহিত রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বেড়ে গেছে, যা এলাকাবাসীর জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে।

তিনি আরো বলেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও অভিযুক্তরা কামরুল কর্ণপাত করেননি।

এতে করে তিনি যেমন তার ব্যক্তিগত সম্পত্তির অধিকার হারাচ্ছেন, তেমনি স্থানীয় মানুষও স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন। অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরিবেশ অধিদপ্তরের কাছে জোর দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত কামরুল ইসলাম বলেন, “ঘটনা সত্য হলেও আমি নিরুপায়, আমি বিদেশ ফেরত এক প্রবাসী, দেশে আমার জায়গা কম,কয়েকটা গরু পালন করে আমি সংসার চালাই । বাড়ির ময়লা পানি কে আমি দুইবার ফিল্টার করে সামনে আমার একটু জায়গা আছে সেখানে ফেলি । এছাড়া পানি নিষ্কাশনের অন্য কোন পন্থা নেই ।

উক্ত ময়লা পানিকে পরিষ্কারের জন্য আমি মাঝে মাঝেই ব্লিসিং পাউডার সহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করি ।

আপনাদের মাধ্যমে এমন অভিযোগের কারণে আমি পানিকে আরো ফিল্টারিং ও সতেজ রাখার চেষ্টা করব ।

এ বিষয়ে মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তর থেকে তথ্য নিয়ে জানা যায়,তারা অভিযোগ পেয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট