1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

গাইবান্ধায় কনটেন্ট ক্রিয়েটর আসিব ফয়সাল লেলিন এর অশ্লীলতা, বেহায়াপনা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা  প্রতিনিধি ঃ

গাইবান্ধায় কনটেন্ট ক্রিয়েটর আসিব ফয়সাল লেলিন এর অশ্লীলতা, বেহায়াপনা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সচেতন গাইবান্ধাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা বলেন, গাইবান্ধার একজন কনটেন্ট ক্রিয়েটর আসিব ফয়সাল লেলিন। সে একজন নারী পিপাসু। বিভিন্ন অসহায় নাবালিকা মেয়েদের ফেসবুক ইনকামের কথা বলে ও ভাইরাল করে দেওয়ার জন্য তাদের প্রতিশ্রুতি দিয়ে তাদের সমাজে বদনাম ছড়াচ্ছে। এই আসিব ফয়সাল লেলিন কয়েক বছর আগে শহরের এক নাবালিকা মেয়েকে কনটেন্ট ক্রিয়েটর ও সোশাল মিডিয়ায় ভাইরাল করার প্রলোভন দেখিয়ে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে সেই মেয়েকে নিয়ে পালিয়ে যায়। সেই নাবালিকার পিতা অপহরণ মামলা করে তার মেয়েকে উদ্ধার করে এবং লেলিনকে আইনের আওতায় নেওয়া হয়। পরবর্তীতে কিছুদিন পর আরো একটি নাবালিকা মেয়েকে কনটেন্ট ক্রিয়েটর ও সোশাল মিডিয়ায় ভাইরাল করার প্রলোভন দেখিয়ে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে এবং নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সেই মেয়ে আসিব ফয়সাল লেলিনের বিভিন্ন মেয়ের সাথে আপত্তিকর ছবি দেখে জানতে পারলে আসিব ফয়সাল লেলিন সেই মেয়ের উপর অনেক অত্যাচার করে। সেই মেয়ে কোনো উপায় না পেয়ে নারী পিপাসু আসিব ফয়সাল লেলিনের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেন এবং মামলাটি চলমান রয়েছে। তবুও এই নারী পিপাসু আসিব ফয়সাল লেলিন থেমে নেই। একের পর এক নাবালীকা মেয়েদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন অশ্লীল ভিডিও তৈরী করে সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে।

এসব অশ্লীলতা বন্ধ করতে গাইবান্ধায় কনটেন্ট ক্রিয়েটর আসিব ফয়সাল লেলিনকে আইনের আওতায় আনার দাবী জানান তারা।

এ বিষয়ে কনটেন্ট ক্রিয়েটর আসিব ফয়সাল লেলিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট