1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

বরিশালে আমরণ অনশনরত শিক্ষার্থীদের পাশে ঘুমিয়েই রাত কাটালেন উপাচার্য

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি ।।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবির টানা ৩৭ দিন ধরে আন্দোলনে আশা ছিলো ইউজিসি প্রতিনিধি এসে দাবির বিষয়ে কথা বলবে শিক্ষার্থীদের সাথে।

কিন্তু সারা মেলেনি ইউজিসি’র। তাই দাবি আদায়ে এবার আমরণ অনশনে বসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় অনশনে বসেন তারা। তাদের পাশে ঘুমিয়েই রাত কাটান উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম।

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন- ইংরেজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ সেশনের অমিয় মন্ডল, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ সেশনের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের মোঃ আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের পিয়াল হাসান, লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের তামিম আহমেদ রিয়াজ এবং আইন বিভাগের ২০২১-২২ সেশনের শওকত ওসমান স্বাক্ষর।

অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাস সম্প্রসারণ ও শতভাগ পরিবহন সেবা নিশ্চিতের দাবিতে গত ২৮ জুলাই থেকে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। ইতোপূর্বে ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবস্থান এবং সবশেষ কয়েক দফা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এরপর বৃহস্পতিবার বিকেলে সড়ক অবরোধ থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

অনশনে বসা শিক্ষার্থী আইন বিভাগের জোবায়ের ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতিসহ শিক্ষার্থীরা বলেন, টানা ৩৭ দিনের আন্দোলন সরকার, ইউজিসি কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের চোখে পড়েনি। শিক্ষার্থীদের মৃত্যু হলে হয় তো তাদের ঘুম ভাঙবে। তাই আমরণ অনশনে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে। তাতে কোনো অঘটন ঘটলে দায়ভার সরকার, শিক্ষামন্ত্রণালয় এবং ইউজিসিকেই নিতে হবে।

এদিকে রাত দেড়টার দিকে অনশনরত শিক্ষার্থীদের সাথে অবস্থান নেন অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। দাবির বিষয়ে তিনি আশ্বস্ত করেন শিক্ষার্থীদের। তাতে সায় দেয়নি শিক্ষার্থীরা। তাই গ্রাউন্ড ফ্লরে শিক্ষাূথীদের সাথে শুয়েই রাত কাটালেন উপাচার্য তৌফিক আলম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, শিক্ষার্থীদের দাবির বিষয়ে অবগত সরকার। ভূমি অধিগ্রহণসহ তিন দফা দাবি বাস্তবায়নে কাজ করছে মন্ত্রণালয়। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সুষ্ঠু সমাধান আসবে বলে জানিয়েছেন, ভারপ্রাপ্ত প্রক্টর রাহাত হোসেন ফয়সাল।

৩৭ দিনের আন্দোলনে মন গলেনি শিক্ষা প্রশাসনের, শিক্ষার্থীদের অনশনের ডাক পৌঁছাবে কি সরকারের কানে,সেই প্রশ্ন থেকেই যায় সংশ্লিষ্টদের মনে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট