1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

ঢাকা আরিচা মহা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ধামরাই থানা গণ অধিকার পরিষদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি ঃ

ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহা সড়ক ব্লকেট করে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ এতে মহা সড়ক প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় ধামরাই উপজেলা গণ অধিকার পরিষদ।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকালে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে কালামপুর বাসস্ট্যান্ডে ধামরাই উপজেলা গনঅধিকার পরিষদ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল করা হয়। মহা সড়ক অবরোধের কারনে দীর্ঘ সময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ মিছিল শেষে ঢাকা জেলা উত্তর এর গণঅধিকার পরিষদের সভাপতি গাজী রুবেল রানা সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা উত্তর যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক আরিফ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রিপন,ধামরাই উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক হাবিবুর রহমান,ধামরাই উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ রুহুল আমীন,ধামরাই উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি নিবন্ধন বাতিলসহ ভিপি নুরের উপর হামলা কারীদের ২৪ ঘন্টার মধ্য আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন। যদি শাস্তির আওতায় না আনা হয় তবে তারা আরো কঠোর আন্দোলন করবে বলে হুশিয়ারি দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট