1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

কক্সবাজারে এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ যে বার্তা দিলেন

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে আসন্ন জাতীয় নির্বাচনের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন,ডাকসুর নির্বাচনি ফলাফল থেকে অনেকটাই অনুমান করা যাবে আগামী জাতীয় নির্বাচন কেমন হতে পারে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে অনেক নেতাকর্মী ভোটকেন্দ্রে যেতেন না। কারণ, তাদের বিশ্বাস ছিল ভোটে না গেলেও আওয়ামী লীগ জয়ী হবে। একইভাবে ডাকসু নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে বোঝা যাবে বিএনপির সমর্থকেরা ভোটকেন্দ্রে যাবেন কি না। যদি তাদের মনেও এমন ধারণা জন্ম নেয় যে ভোট না দিলেও বিএনপি জয়ী হবে, তবে এর ফল শুভ হবে না। কারণ, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলই শক্তিশালী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কাসেম, শামসুল হক শারেক, রফিক আহমেদ ডালিমসহ অন্যান্য নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট