1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

চুয়াডাঙ্গায়  বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ

মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন,টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় র‍্যালী আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এরপর ঢাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহামেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.বিদ্যুৎ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা, সদর হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট (গাইনী) ডা.আকলিমা খাতুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আওলিয়ার রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.শামীমা ইয়াসমিন ও ডা.সাজিদ হাসান ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।
র‍্যালী ও আলোচনা সভায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ, ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয় ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ এবং ব্র্যাক ও ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রতিনিধিগণ উপস্হিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট