1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

রাঙ্গামাটিতে গান-কবিতায় উদীচীর নজরুল স্মরণানুষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি

‘স্বাধীনতার শিখা জ্বলে উঠুক প্রতিটি হৃদয়ে’ এই স্লোগানে রাঙ্গামাটিতে নজরুল স্মরণানুষ্ঠান-২০২৫ উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শনিবার (২৩ আগস্ট) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে রাঙ্গামাটির বৃহত্তর টিএন্ডটি শাখা উদীচীর সভাপতি আশীষ কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার বড়ুয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা উদীচীর সহ-সভাপতি এম জিসান বখতেয়ার।

বক্তব্য দেন- জেলা উদীচীর সাধারণ সম্পাদক সাগর পাল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চৌধুরী, সুজন রাঙ্গামাটি পৌর কমিটির সভাপতি ইন্দ্রদত্ত তালুকদার, উদীচী বনরূপা শাখার উদীচীর সভাপতি খোরশেদ আলম, টিএন্ডটি শাখার সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া, তবলছড়ি শাখার সভাপতি এ্যানি তঞ্চঙ্গ্যা, নজরুল স্মরণানুষ্ঠানের আহ্বায়ক মিন্টু বড়ুয়া প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, উদীচী শিল্পীগোষ্ঠী বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে প্রথম সারিতে নেতৃত্ব দিয়ে আসছে। একটি বৈষম্যহীন, সাম্যবাদী রাষ্ট্র গঠনের লক্ষ্যে উদীচী গান-কবিতার মধ্য দিয়ে সামাজিক জাগরণ গড়ে তোলার ভূমিকা রাখছে। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে উদীচী ভূমিকা রেখেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। উদীচী শিল্পগোষ্ঠী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধাভরে স্মরণ করে।

এদিকে, নজরুল স্মরণ অনুষ্ঠানে উদীচী টিএন্ডটি শাখা সংসদের সদস্যরা দলীয় ও একক নৃত্য, গান, কবিতা পরিবেশনা করে। অনুষ্ঠানের শেষে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেস্ট দেয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট