1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

মুন্সিগঞ্জে  কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে যুবদল ও ছাত্রদলের সামাজিক পরিচ্ছন্নতা কর্মসূচি, 

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি ঃ

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন এর নির্দেশনায় জেলা শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ ও ইভটিজিং রোধে জেলা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা নিয়েছে বলিষ্ঠ উদ্যোগ। এরই অংশ হিসেবে শহরের মধ্য কোটগাঁও এলাকার প্রত্নতত্ত্ব নিদর্শন ইদ্রাকপুর কেল্লা সংলগ্ন পরিত্যাক্ত পার্কের ঝোপ-ঝঙ্গল পরিস্কার কার্যক্রম বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও পরিস্কার-পরিচ্ছনতা কার্যক্রম চালিয়েছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এর আগে বুধবার সকাল থেকে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ ও ইভটিজিংরোধে পরিত্যক্ত পার্কের ঝোপজঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করে। এ সময় জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা, সাবেক ভিপি মোস্তফা হাবিনে শাহরিয়ার ও এক নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর প্রার্থী মহসিন হোসাইনসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা বলেন, প্রত্নতত্ত্ব নিদর্শন ইদ্রাকপুর কেল্লা সংলগ্ন পার্কটি পরিত্যাক্ত হওয়ায় ঝোপ-ঝঙ্গলে ভরে গেছে। এই পার্ক দেখভালের অব্যবস্থাপনার সুযোগে মাদকাসক্ত ও ইভটিজারদের অভয়ারণ্যে পরিনত হয়ে পড়ে। ফলে শহরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেওয়ার পাশাপাশি মাদকসেবীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন তারা। এর প্রেক্ষিতে যুবদল ও ছাত্রদল উদ্যোগ গ্রহন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট