1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

সিংড়ায় ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষক ও নৈশ প্রহরীকে বিদায় দিলেন ছাত্রছাত্রীরা। 

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

সিংড়া প্রতিনিধি:

নাটোরে সিংড়ায় ঘোড়ার গাড়িতে চড়ে অবসরে যাওয়া স্কুল শিক্ষক ও নৈশ প্রহরীকে বিদায় দিল স্কুলের বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (১৮ আগষ্ট) বিকেল ৩টার দিকে উপজেলার কলম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম ও নৈশ প্রহরী আব্দুল হামিদকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়টির মাঠে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র সহকারি শিক্ষক মাসুদ রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড: এফএম আলী হায়দার।

আরো বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হায়দার রশিদ , নাজনীন সুলতানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা) , আসাদ বিন সাঈদ, দত্তপারা মডেল ডিগ্রী কলেজ, প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, আতিকুল রহমান প্রমুখ।

ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হায়দার রশিদ জানান, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকুরি করেছেন সিনিয়র সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম ও নৈশ প্রহরী আব্দুল হামিদ। তারা সম্প্রতি অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় জানানো হয়েছে।

প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘চাকরি জীবনের অবসর সবাইকে নিতে হবে। আজ আমরা সিনিয়র সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম ও নৈশ প্রহরী আব্দুল হামিদকে বিদায় জানাচ্ছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। আর তাদের এই বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতেই আমাদের এ আয়োজন।

বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আব্দুলা সাদি বলেন, আমি ষষ্ঠ শ্রেণি থেকে স্যারকে পেয়েছি। আমি কোনোদিন দেখিনি স্যার আমাদের সাথে খারাপ আচরণ করেছে। স্যার সব সময় আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেছে। আমরা অনেক দুষ্টামি করেছি, কিন্তু স্যার আমাদের কখনো চড়া গলায় কথা বলেনি। স্যার আমাদের বুঝিয়েছে। স্যার এমন কিছু করে গেছেন যে স্যারকে ভোলা যাবে না।

সাবেক এ সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা শেষে অবসর নিয়েছি। মহান এ পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে আজ সার্থক। আমার শিক্ষকতায় অনেক শিক্ষার্থীদের পেয়েছি। তাদের ভালোবাসায় পেয়েছি, তাদের মনে স্থান পেয়েছি বলেই শেষ বিদায়ে তারা আমাকে অশ্রুসিক্ত জলে বিদায় দিয়েছেন। আমি সার্থক এমন শিক্ষার্থীদের পেয়ে। আমার শিক্ষক ও শিক্ষিকারা অনেক ভালো মনের মানুষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট