1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

গাইবান্ধায় জামায়াত নেতা হত্যার মূল আসামী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি ঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নে আলোচিত জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামী রিফাত মন্ডল সৌরভ (১৬ )কে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও নিহত নজরুল ইসলামের দুটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রিফাত মন্ডল সৌরভ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের সামিউল ইসলাম ছানার ছেলে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে।
মামলার অন্যান্য দিক নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতারের ঘটনায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী । তারা মনে করেন, ওসি বুলবুল ইসলামের নেতৃত্বে এ সাফল্য গোবিন্দগঞ্জ থানার পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রমাণ বহন করছে।

উল্লেখ্য: রবিবার (১৭ আগস্ট) সকালের দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের কানিপাড়া রাস্তার পাশে পড়ে থাকা তার রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি। তিনি বিকাশ-মনোহারির ব্যবসা করতেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট