1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

পলাশবাড়ীতে টাকার বিনিময়ে ভিডব্লিউবির চাল বিতরণের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

পলাশবাড়ী  প্রতিনিধি ঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে টাকার বিনিময়ে (ভিডব্লিউবি) চাল বিতরণ করার অভিযোগ উঠেছে  উপজেলার ৯ নং হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর বিরুদ্ধে। টাকা নেয়া ও চাল কম দেয়ার বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

সরেজমিন গেলে জানাযায় ,২০২৩-২০২৪ সনের ভিডব্লিউবি উপকার ভোগীদের মাঝে গত ডিসেম্বর মাসে চাল বিতরণ শেষ হয়। কিন্তু বর্তমান সরকার উক্ত উপকার ভোগীদের আরো ৬ (ছয়) মাসের চাল উপহার হিসাবে বরাদ্দ দিলে ৯ নং হরিনাথপুর ইউপির চেয়ারম্যান গত মে মাসে উপকারভোগীদের চাল বিতরণের ঘোষনা দেন। এদিকে চেয়ারম্যান উপকারভোগীদের কাছ থেকে ভিডব্লিউবির কার্ডটি গ্রহণ করেন। এবং প্রতি কার্ডধারীর নিকট থেকে তার মনোনীত ইউপি সদস্য ও লোক দিয়ে ১ হাজার করে টাকা নিয়ে চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি স্লিপ হাতে দেন।

পরবর্তীতে এই স্লিপ এর বিনিময়ে ৬ মাসের চালের পরিবর্তে ৫ মাসের চাল ১৫০ কেজি করে দেওয়ার কথা থাকলেও ১৩৭/১৩৮ কেজি করে চাল দেন।আরো ১ মাসের ৩০ কেজি করে চাল দিবে না বলে জানান চেয়ারম্যান।

কার্ডধারিদের সাথে কথা বল্লে তারা জানায়, সরকারি ভাবে চাল প্যাকেট হয়ে আসার কথা। কিন্তু এখানে বস্তা খুলে ১৫০ কেজির পরিবর্তে ১৩৫-১৩৭ কেজি করে দিচ্ছে। ২৪৪ জনকে ওজনে চাল কম দিচ্ছে।

এ ঘটনায় উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ও বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

এসব বিষয় অস্বিকার করে ইউপি চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর বলেন, ইউনিয়ন পরিষদে অনিয়মের কোনো সুযোগ নেই। অনিয়ম হলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপকারভোগী পরিবার গুলো প্রশাসনকে সরজমিনে তদন্ত করে টাকা ও চাল ফেরৎ সহ দোষীদের বিচার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট